× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ১০:২৯ এএম

বিসিবির বোর্ড সভা আজ, অধিনায়কসহ আসতে পারে যেসব সিদ্ধান্ত

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ১০:২৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান ফিল সিমন্স। সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটারের কোচিং মেয়াদ ছিল চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। সিমন্সকেই কোচ হিসেবে রাখা হবে, না নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে, তা জানা যাবে আজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ সোমবার (২৪ মার্চ) একটি বোর্ড সভা ডেকেছে। প্রধান কোচের মতোই, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনদের মেয়াদও ছিল চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। কোচিং প্যানেলে কারা আসবেন, তাও জানা যাবে এ সভায়।

এছাড়া, বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্বে নতুন করে কে আসবেন, সে সিদ্ধান্তও আজ পরিষ্কার হতে পারে।

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে বেশ কয়েকটি নাম সাজেশনে থাকলেও শীর্ষে রয়েছে লিটন দাসের নাম। 

আরবি/এফআই

Link copied!