× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৯:৪৭ এএম

মুশির শততম ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৯:৪৭ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে ম্যাচটিকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু একজনই—বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার গৌরব অর্জন করলেন তিনি।

আজ বুধবার (১৯ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে দাপুটে জয় পাওয়ায় সিরিজে এগিয়ে আছে টাইগাররা।

এদিকে, মুশফিকের মাইলফলকের ম্যাচটিতে আরও স্মরণীয় পারফরম্যান্স উপহার দিতে মুখিয়ে আছে পুরো দল।

২০০৫ সালে লর্ডসের ঐতিহাসিক মঞ্চে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মুশফিক। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে তিনি হয়ে উঠেছেন দেশের সবচেয়ে ধারাবাহিক ও সফল টেস্ট ব্যাটসম্যানদের একজন।

৯৯ টেস্টে তার সংগ্রহ ৬ হাজার ৩৫১ রান—যার মধ্যে আছে ১২টি সেঞ্চুরি ও ২৭টি অর্ধশতক। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর অপরাজিত ২১৯।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র উইকেটরক্ষকও তিনি। মুশফিকের এই অর্জন শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও নতুন এক মাইলফলক।

রূপালী বাংলাদেশ

Link copied!