ফিফা বিশ্বকাপ ২০২৬ আসরে নেমেই রেকর্ডে নাম তুললো মেক্সিকো। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সবচেয়ে বেশিবার খেলার রেকর্ড এখন এককভাবে মেক্সিকোর দখলে। ২০২৬ বিশ্বকাপে মাঠে নামার মাধ্যমে ব্রাজিলকে ছাড়িয়ে গেল তারা।
তবে এই রেকর্ডের সঙ্গে জড়িয়ে আছে হতাশার গল্পও! আগের ৭টি উদ্বোধনী ম্যাচের একটিতেও জিততে পারেনি ‘এল ত্রি’রা। এর মধ্যে পাঁচটিতে হেরেছে, বিপরীতে ড্র করেছে দুটিতে।
যদিও প্রথম পাঁচ উদ্বোধনী ম্যাচে টানা হারের পাশাপাশি মেক্সিকো গোল করেছিল মাত্র একটি, বিপরীতে হজম করেছিল ১৮টি। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা ছিল ১৯৫০ ও ১৯৫৪ বিশ্বকাপে ব্রাজিলের কাছে যথাক্রমে ৪-০ ও ৫-০ গোলের হার।
তবে এবার কোচ জাভিয়ের আগুইরের সামনে ইতিহাস বদলের সুযোগ। ৯৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর প্রথম জয় এনে দেওয়ার লক্ষ্য তার। মজার বিষয় হলো, ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি ২০১০ সালের উদ্বোধনী ম্যাচেরই পুনরাবৃত্তি, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ঘটছে।

