× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০৬:০৪ পিএম

মদ্রিচের নতুন ঠিকানা নিয়ে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০৬:০৪ পিএম

লুকা মদ্রিচ। ছবি-সংগৃহীত

লুকা মদ্রিচ। ছবি-সংগৃহীত

রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন লুকা মদ্রিচ। আগামী সেপ্টেম্বরে ৪০ বছর পূর্ণ হলেও আগামী বছরের বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। আর তাই অবসরের ভাবনা এখনো তার মাথায় আসেনি। 

রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলেই নতুন কোনো ঠিকানা খুঁজে নিতে হবে তাকে।

বয়স হলেও আরও এক বছর উচ্চ পর্যায়ের ফুটবল খেলে যাওয়ার মতো ফিটনেস তার আছে। এ কারণেই বেশ কয়েকটি ক্লাবে খেলার সুযোগ আছে তার সামনে।

ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিতে পারেন তিনি। যদিও আল নাসরে রোনালদোর চুক্তি শেষ হওয়ার পথে, তবে ক্লাবটি সেই চুক্তি নবায়ন করতে আগ্রহী এবং মদ্রিচকেও দলে নিতে চায় প্রো লিগের ক্লাবটি।

অন্যদিকে, লিওনেল মেসি দীর্ঘদিন মদ্রিচের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় খেলেছেন। বর্তমানে আর্জেন্টাইন স্ট্রাইকার খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। ইন্টার মিয়ামিও মদ্রিচের বিষয়ে খোঁজ-খবর রাখছে। 

মেজর লিগে খেলাও সাবেক রিয়াল মিডফিল্ডারের জন্য একটি বিকল্প হতে পারে।

তবে মদ্রিচের জন্য সবচেয়ে আকর্ষণীয় প্রস্তাব নিয়ে হাজির হতে পারে ইতালির জায়ান্ট এসি মিলান। ফ্রি এজেন্ট হিসেবে ক্রোয়েশিয়ান এই কিংবদন্তি মিডফিল্ডারকে দলে নিতে চায় দলটি। 

ইতালির সংবাদমাধ্যম ‘লা গেজেত্তে দেল্লে স্পোর্টস’ দাবি করেছে, এসি মিলানের পরিচালক ইগ্লি তারে মদ্রিচকে দলে নিতে আগ্রহী। দলটির নতুন কোচ হতে যাওয়া ম্যাক্সিমিলিয়ানো আলেগ্রিরও তাতে সম্মতি আছে।

এর বাইরে মদ্রিচের সামনে আরও একটি ক্লাবে খেলার সুযোগ আছে। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ অর্থাৎ দ্বিতীয় বিভাগে খেলা দল সোয়ানসি সিটিতে যেতে পারেন তিনি। মদ্রিচ সোয়ানসি সিটির একজন অংশীদার।

নিজের মালিকানাধীন ক্লাবে গিয়ে প্রিমিয়ার লিগে ফেরানোর চ্যালেঞ্জ নিতে পারেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!