জাবির তিন ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দুপুরে
ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:৪৮ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তিনটি ইউনিটের ফল আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরের মধ্যেই প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যেসব ইউনিটের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, সেগুলোর ফল আজ দুপুরের মধ্যে...