ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে শাহবাজ শরিফের শোক

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:৫৪ এএম
খালেদা জিয়া ও শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ । আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক টুইটে এ শোক জানান তিনি। পোস্টে তিনি বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আজীবন ত্যাগ এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অবদানের কথাও স্মরণ করেন।

বার্তায় শাহবাজ শরিফ আরও বলেন, খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন এবং পাকিস্তান সরকার ও জনগণ শোকের এ মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে আছে।

শাহবাজ শরিফ বলেন, ‘আমরা এ কঠিন সময়ে খালেদা জিয়ার পরিবার, বন্ধুবান্ধব ও বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন তার আত্মাকে শান্তি দান করেন। আমিন।’