ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

২০২৬ সালকে সবার আগে স্বাগত জানাল কিরিতিমাতি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৫:৩০ পিএম
ছবি- সংগৃহীত

বিশ্বের প্রথম দেশ হিসেবে কিরিবাতি ও প্রথম অঞ্চল হিসেবে কিরিতিমাতি নতুন বছর ২০২৬-কে স্বাগত জানিয়েছে।

প্রশান্ত মহাসাগরের এই ক্ষুদ্র রাষ্ট্রটি হাওয়াইয়ের দক্ষিণ এবং অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত। কিরিবাতি অসংখ্য প্রবাল প্রাচীরের সমন্বয়ে গঠিত এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রায় ৪ হাজার কিলোমিটার বিস্তৃত।

স্থানীয়রা তাদের দেশকে কিরিবাস নামে ডাকে। কিরিবাতি ১৯৭৯ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা অর্জন করে। এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় সামুদ্রিক রিজার্ভ। দেশটির বেশিরভাগ প্রবাল প্রাচীরে প্রাণী বসবাস করে না এবং অনেকগুলো নিম্নাঞ্চলে হওয়ায় সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধির কারণে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

কিরিবাতির মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ১৬ হাজার। অবস্থান হাওয়াইয়ের কাছাকাছি হলেও দেশটি হাওয়াইয়ের একদিন আগে নতুন বছরের উৎসব উদযাপন করে।