× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৬:৩৩ এএম

ইসলামাবাদে বৈঠক: পাকিস্তান থেকে যুদ্ধবিমান কিনতে আগ্রহী সরকার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৬:৩৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ কয়েকটি দেশের পর এবার পাকিস্তানের কাছ থেকে জেএফ–১৭ যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা করছে ইন্দোনেশিয়া। এ লক্ষ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী শাফরি শামসোউদ্দিন পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে ইসলামাবাদে বৈঠক করেছেন।

সোমবার (১২ জানুয়ারি) ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পাকিস্তানের সামরিক বাহিনী পৃথকভাবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। নিউইয়র্কভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে, যার আওতায় পাকিস্তান ইন্দোনেশিয়াকে যুদ্ধবিমান ও আক্রমণাত্মক ড্রোন সরবরাহ করতে পারে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তান ও চীনের যৌথভাবে উন্নত করা বহু-ভূমিকা সম্পন্ন জেএফ–১৭ যুদ্ধবিমান।

সূত্রগুলো জানায়, আলোচনায় ৪০টির বেশি জেএফ–১৭ যুদ্ধবিমান অন্তর্ভুক্ত থাকতে পারে। পাশাপাশি নজরদারি ও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম শাহপার ড্রোন কেনার বিষয়েও আগ্রহ দেখিয়েছে ইন্দোনেশিয়া। তবে সরবরাহের সময়সূচি বা চুক্তির মেয়াদ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রিকো রিকার্দো সিরাইত বলেন, বৈঠকে সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতা, কৌশলগত সংলাপ, প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ জোরদার এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পাকিস্তানের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সফরের সময় ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়টি আলোচনায় আসে।

রূপালী বাংলাদেশ

Link copied!