× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৮:৪১ পিএম

বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথে বাধা, ক্ষোভে গায়ে আগুন দিলেন ভক্ত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৮:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে দক্ষিণী সুপারস্টার থালপতি বিজয়ের দল ‘তামিলগা ভেট্রি কঝগম’ (টিভিকে) একক বৃহত্তম শক্তি হিসেবে জয়লাভ করলেও সরকার গঠন নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এখনো কিছুটা পথ বাকি থাকায় সরকার গঠনে বিলম্ব হচ্ছে। প্রিয় নায়ককে মুখ্যমন্ত্রীর আসনে দেখার প্রতীক্ষায় থাকা এক ভক্ত এই বিলম্ব সহ্য করতে না পেরে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এই ঘটনায় পুরো রাজ্যে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ শনিবার (৯ মে) থালপতি বিজয়ের সম্ভাব্য শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আইনি ও রাজনৈতিক জটিলতায় শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান স্থগিত করতে হয়।

প্রিয় নেতার শপথ বাতিল হওয়ার খবর পেয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি ইক্কিয়াপ্পান (৪০) নামের একনিষ্ঠ এক ভক্ত। আজ দুপুরে জনসমক্ষে তিনি নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

জানা গেছে, ইক্কিয়াপ্পান বিজয়ের অন্ধ ভক্ত হিসেবে পরিচিত। রাজনৈতিকভাবে নেতার সাফল্য কামনায় এর আগেও তিনি বেশ কিছু চরম পদক্ষেপ নিয়েছিলেন। মাস চারেক আগে প্রিয় নেতার রাজনৈতিক জয়ের মানত করে নিজের গালে ১৬ ফুটের একটি ধারালো ‘ভেল’ বা বল্লম গেঁথে ভক্তি প্রদর্শন করেছিলেন তিনি।

বিজয় ভক্তের এমন আত্মহননের চেষ্টায় রাজ্যজুড়ে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। টিভিকের পক্ষ থেকে সমর্থকদের শান্ত থাকার এবং ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সরকার গঠনের লক্ষে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিজয়ের দল।

Link copied!