× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ১০:১০ পিএম

রাজধানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ১০:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট সংলগ্ন একটি ১০ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীতে ভবনটির ১০ম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কল্যাণপুর ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট রওনা দেয়।

তিনি জানান, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৭টা ৫৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাস্তায় ব্যাপক যানজট থাকায় ইউনিটগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে দ্রুত পদক্ষেপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক- সেটিও প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

Link copied!