× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৩:২৪ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৩:২৪ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

চীনে উচ্চপর্যায়ের কূটনৈতিক সফরের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, চলমান শান্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে এবং পরিস্থিতি সঠিক দিকেই এগোচ্ছে।

চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন। একই সফরে পাকিস্তানের প্রভাবশালী সামরিক নেতৃত্ব অসিম মুনির ও উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনার অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেহবাজ শরিফ বলেন, বিশ্ব বর্তমানে একটি সংকটময় সময় পার করছে। তিনি আরও যোগ করেন, সবকিছু সঠিক পথে এগোচ্ছে। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় চীনের সহায়তার জন্য আমি কৃতজ্ঞ।

বিশ্লেষকদের মতে, এই ধরনের উচ্চপর্যায়ের বৈঠক আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকে আরও জোরদার করতে পারে। তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি বা সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

চীন সফরকে কেন্দ্র করে পাকিস্তানের এই শান্তি উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে নজর কাড়ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে।

সূত্র: আল জাজিরা

রূপালী বাংলাদেশ

Link copied!