× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৩:৪০ পিএম

সমঝোতা চূড়ান্ত হলেও পারমাণবিক ইস্যুতে আলাদাভাবে ৬০ দিনের আলোচনা হবে: ইরান

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৩:৪০ পিএম

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি : সংগৃহীত

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত হলেও তা এখনই কোনো চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত নয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বিভিন্ন বিষয়ে আলোচনায় অগ্রগতি হলেও এখনো অনেক বিষয় নিষ্পত্তি বাকি রয়েছে।

তিনি বলেন, সম্ভাব্য ওই সমঝোতা স্মারকের বেশ কয়েকটি বিষয়ে ইতোমধ্যে কিছু সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। তবে এটিকে চূড়ান্ত চুক্তির পথে বড় কোনো অগ্রগতি হিসেবে দেখা ঠিক হবে না।

বাঘাই আরও জানান, যদি শেষ পর্যন্ত এই সমঝোতা চূড়ান্ত হয়, তাহলে এর বিস্তারিত দিক এবং বিশেষ করে পারমাণবিক ইস্যু নিয়ে আলাদা করে ৬০ দিনের একটি আলোচনার সময়কাল নির্ধারণ করা হবে। ওই সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ এসব বিষয় নিয়ে উভয় পক্ষকে আলোচনা সম্পন্ন করতে হবে।

ইরানের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা ও পারমাণবিক কর্মসূচি ঘিরে আলোচনা আবারও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পাচ্ছে।

সূত্র: আল জাজিরা

রূপালী বাংলাদেশ

Link copied!