আগামী ২৮ নভেম্বর ফিলিস্তিনে আইনসভা নির্বাচনের আয়োজন করতে চলেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গতকাল বৃহস্পতিবার একটি অধ্যাদেশ জারির মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
জানা গেছে, এই ঘোষণার মাধ্যমে দুই দশক পর ফিলিস্তিনের নির্বাচনী প্রক্রিয়া পুনরুজ্জীবিত হতে চলেছে। এ ছাড়া ২০২৭ সালের প্রথম প্রান্তিকে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথাও রয়েছে।
পূর্ব জেরুজালেমে ভোটগ্রহণের অনুমতি দিতে ইসরায়েল অস্বীকৃতি জানানোর পর ২০২১ সালে নির্ধারিত নির্বাচন স্থগিত হয়ে যায়। এরপর থেকে এই অধ্যাদেশটিই ফিলিস্তিনি নির্বাচনের প্রথম আনুষ্ঠানিক সময়সূচি।
আব্বাসের অধ্যাদেশে অধিকৃত পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিদের সংশোধিত সাধারণ নির্বাচন আইন অনুযায়ী সরাসরি আইনসভা নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন