× UCB Sticker Card
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৯:০২ পিএম

হাসপাতালের টয়লেট থেকে আপত্তিকর অবস্থায় আটক নারী-পুরুষ

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৯:০২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের টয়লেট থেকে আপত্তিকর অবস্থায় নারী-পুরুষ আটক হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে মহিলা মেডিসিন ওয়ার্ডের টয়লেট থেকে রোগীর স্বজনরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। ওই নারী দাবি করেছেন, তিনি ওই পুরুষকে মোবাইলে বিয়ে করেছেন। 

পুলিশ বলছে, উভয়ের অভিভাববকে খবর দেওয়া হয়েছে। ধৃত মোস্তাক শাহরিয়ার ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শহরের জীবননগর পাড়ার মৃত কামরুল ইসলামের ছেলে। আর নারী  আফরিন আক্তার চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের আখতারুজ্জামানের মেয়ে।   

জানা গেছে, ওই নারী পুরুষ একসঙ্গে টয়লেটে যান। দীর্ঘসময় বের না হওয়ায় রোগীর স্বজনদের সন্দেহ হয়। তারা টয়লেটের উঁকি দিয়ে দেখতে পান ওই দুইজন দৈহিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। পরে তাদের আটক করে হাসপাতালে দায়িত্বরত পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী নারী জানান, তিনি মোবাইলে তিনবার কবুল পড়ে শাহরিয়ারকে বিয়ে করেছেন। তার অসুস্থতার খবর শুনে শাহরিয়ার তাকে দেখতে হাসপাতালে এসেছিলেন।

শাহরিয়ার জানান, আমরা স্বামী স্ত্রী। আমাদের সম্পর্কের কথা বিশ্বাস না হলে ফের বিয়ে দিয়ে দেন।

হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য আজিজুল ইসলাম জানান, ওই নারী হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তাকে দেখতে এসেছিলেন শাহরিয়ার। রোগীর স্বজনরা হাসপাতালের টয়লেট থেকে তাদের আপত্তিকর অবস্থায় আটক করেছে। তারা দুইজন স্বামী স্ত্রী বলে দাবি করেছেন। তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!