স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ও সাবেক অধ্যক্ষ, দেশের বিশিষ্ট সার্জন, সার্ক আইকন অব সার্জন, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
শুক্রবার (১০ জুলাই) তিনি এ বিবৃতি প্রকাশ করেনে।
বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, হৃদরোগে আক্রান্ত অধ্যাপক ডা. পাভেলের আশু ও পূর্ণ সুস্থতা কামনা করে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া প্রার্থনা করছেন। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া কামনা করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন