× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:৪০ পিএম

আগস্টে দুই দফায় টানা ৮ দিনের ছুটির সুযোগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য আবারও দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। আগামী আগস্ট মাসে মাত্র দুই দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলেই দুই দফায় মোট ৮ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে। এর মধ্যে প্রথম দফায় টানা ৪ দিন এবং দ্বিতীয় দফায় আরও ৪ দিনের ছুটি মিলবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক দিনের সাধারণ ছুটি থাকবে। দিনটি বুধবার হওয়ায়, পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটি পাওয়া যাবে।

অন্যদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি রয়েছে। পরদিন বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক দিনের ঐচ্ছিক বা নৈমিত্তিক ছুটি নিলে এরপরের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা আরও ৪ দিনের ছুটি উপভোগ করা যাবে।

সব মিলিয়ে আগস্ট মাসে মাত্র দুই দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি ব্যবস্থাপনা করতে পারলে সরকারি চাকরিজীবীরা দুই দফায় মোট ৮ দিনের দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পাবেন।

এর আগে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের সাধারণ ছুটি ছিল। সেই দীর্ঘ ছুটির পর এবার আবারও সরকারি চাকরিজীবীদের সামনে টানা ৪ দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে।

Link copied!