× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৯:১০ পিএম

রেশন সুবিধা পেতে যাচ্ছেন যেসব সরকারি চাকরিজীবীরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৯:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ১২ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মীদের আর্থিক চাপ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অর্থ বিভাগের সচিবকে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১২ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের রেশন সুবিধা দেওয়ার প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে হবে। এছাড়া তিন মাস পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করে বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে।

জানা গেছে, গত ৩ মে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে পিরোজপুরের জেলা প্রশাসক সরকারি কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে অনেক সরকারি কর্মচারী আর্থিক সংকটে পড়ছেন। এতে তাদের ওপর মানসিক চাপ তৈরি হচ্ছে, যা দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখার উপসচিব মো. মামুন বলেন, ডিসি সম্মেলনে উত্থাপিত উন্নয়ন প্রস্তাবগুলোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে করণীয় জানানো হয়েছে। পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পাঠাতে বলা হয়েছে।

জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া এ উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে রেশন সুবিধা সরকারি কর্মচারীদের জন্য সহায়ক হতে পারে। তবে সুবিধা বিতরণে স্বচ্ছতা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

প্রস্তাবিত রেশন সুবিধার আওতায় ১২তম গ্রেডের বিভিন্ন পদ—যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, অডিটর ও জুনিয়র ইনস্ট্রাক্টর—এবং ২০তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পিয়ন, মালী ও পরিচ্ছন্নতাকর্মীদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

বর্তমানে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর ও ফায়ার সার্ভিসসহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের সদস্যরা সুলভ মূল্যে রেশন সুবিধা পেয়ে থাকেন।

পুলিশ বাহিনীতে চার সদস্যের একটি পরিবারের জন্য মাসিক রেশন হিসেবে সাধারণত ২০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি ডাল, সাড়ে ৪ লিটার সয়াবিন তেল এবং ২ কেজি চিনি বরাদ্দ দেওয়া হয়।

Link copied!