× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১০:১৬ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১০:১৬ পিএম

অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : সংগৃহীত

অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর। এই বাতিঘর থেকে জ্ঞানের আলো সমাজে ছড়িয়ে পড়ে। আর শিক্ষকরা হলেন সেই আলোর বাহক। শিক্ষকদের জ্ঞান ও অভিজ্ঞতাকে সমাজ উন্নয়নের চালিকাশক্তি হিসেবে গ্রহণ করতে হবে।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রকৃত শিক্ষা হলো মুক্তচিন্তার শিক্ষা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সুনাগরিক তৈরি করতে পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা প্রদান করতে হবে।’

পড়াশোনার পাশাপাশি শারীরিক বিকাশের জন্য শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন আরও বলেন, খেলাধুলা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, দলগত কাজের মানসিকতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে ভূমিকা রাখে।

এ সময় তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল কাজে লাগাতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলমের সভাপতিত্বে বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন, নলচিড়া স্কুলের সাবেক সভাপতি আব্দুল ছাত্তার মৃধা ও ম্যানেজিং কমিটির সদস্য আল মামুন স্বপন বিশেষ অতিথির বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!