× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:৫৫ পিএম

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফেনী জেলার পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি, মোবাইল ডিসপ্লে এবং একটি বাংলাদেশি সিএনজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) বিশেষ এ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, মোবাইল ডিসপ্লে এবং একটি বাংলাদেশি সিএনজি জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার টাকা। জব্দ করা মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি আরও জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদকের অবৈধ পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এছাড়া সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক ও অপারেশনাল উদ্যোগের পাশাপাশি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে বিজিবি।

রূপালী বাংলাদেশ

Link copied!