ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ট্রাম্পের জনপ্রিয়তা ইতিহাসের সর্বনিম্নের কাছাকাছি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ১১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

ট্রাম্পের জনপ্রিয়তা ইতিহাসের সর্বনিম্নের কাছাকাছি

ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থনে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। সাম্প্রতিক এক জনমত জরিপ বলছে, এ ইস্যুতে তার জনপ্রিয়তা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছে।

ওয়াশিংটন পোস্টের প্রকাশিত জরিপ অনুযায়ী, ইরান সংকট মোকাবিলায় ট্রাম্পের নেট অনুমোদন রেটিং নেমে এসেছে মাইনাস ৪০-এ। সিএনএনের প্রধান তথ্য বিশ্লেষক হ্যারি এন্টেন এই ফলাফলকে ‘ঐতিহাসিকভাবে অত্যন্ত অজনপ্রিয়’ হিসেবে বর্ণনা করেছেন।

জরিপের তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে সামরিক অভিযানের প্রতি জনগণের সমর্থন ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে। বর্তমানে এ অভিযানের পক্ষে জনসমর্থনের হার আধুনিক সময়ের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর মধ্যে অন্যতম সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

বিশ্লেষকদের ভাষ্য, এই ফলাফল স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সামরিক কৌশল নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে অসন্তোষ ও বিরোধিতা ক্রমশ বাড়ছে।