× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৩:১৪ পিএম

সবার আগে ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৩:১৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সবার আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে। খবর খালিজ টাইমসের।

জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য এবং ১৪৪৬ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখার অবস্থার ওপর ভিত্তি করে অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ঘোষণা করেছে যে, সোমবার (৩১ মার্চ) অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের প্রথম দিন হবে।

ফতোয়া কাউন্সিল বলেছে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের গণনাকৃত জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে।

অ্যাস্ট্রনমিক্যাল তথ্য বিশ্লেষণ করে কাউন্সিল জানায়, আজ শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে কিন্তু দেখা যাবে আগামীকাল। ফলে রমজান হবে ৩০ দিনের এবং আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

আরবি/এসএমএ

Link copied!