× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৭:০৪ পিএম

পাকিস্তানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৭:০৪ পিএম

পাকিস্তানে বিস্ফোরিত জ্বালানি ট্যাংকার। ছবি : সংগৃহীত

পাকিস্তানে বিস্ফোরিত জ্বালানি ট্যাংকার। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণের এক সপ্তাহ পর নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। 

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার (৫ মে) এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় কর্মকর্তারা। 

গত ২৮ এপ্রিল বেলুচিস্তানের নোশকি জেলায় এই দুর্ঘটনাটি ঘটে।

একটি তেলবাহী ট্যাংকার বাজারের কাছে থেমে গেলে ট্যাংকারটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে স্থানীয়রা এগিয়ে এলে, হঠাৎ ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। 

এই ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের চিকিৎসার জন্য করাচির হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হাসান মেনগাল বলেন, এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।

Link copied!