× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ১২:৩৫ পিএম

পাকিস্তানে হামলার পর জয়শঙ্করের বার্তা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ১২:৩৫ পিএম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ।। ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ।। ছবি: সংগৃহীত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালানো কয়েক ঘণ্টা পর বিশ্ববাসীর উদ্দেশ্যে এক লাইনের একটি বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জয়শঙ্কর বলেন, ‘বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখাতে হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৬ মে) স্থানীয় সময় দিবাগত রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। ভারতের এ হামলায় এখন পর্যন্ত ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। পাকিস্তান এই হামলাকে ‘স্পষ্ট যুদ্ধ ঘোষণার কার্যক্রম’ বলে আখ্যায়িত করেছে।

ভারত বলছে, তারা পাকিস্তানের নয়টি স্থানে আঘাত করেছে, যেগুলো ‘সন্ত্রাসী অবকাঠামো’ হিসেবে চিহ্নিত। গত মাসে ভারতের কাশ্মীর অংশে সংঘটিত একটি প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় এই হামলা হয়েছে।

এদিকে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এর পাশাপাশি কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের দাবিও করেছেন তিনি। 

রূপালী বাংলাদেশ

Link copied!