× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৪:০৮ পিএম

ডুবে গেল ভারতের মেট্রো স্টেশন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৪:০৮ পিএম

ডুবে যাওয়া ভারতের মেট্রা স্টেশন। ছবি- সংগৃহীত

ডুবে যাওয়া ভারতের মেট্রা স্টেশন। ছবি- সংগৃহীত

অতিবৃষ্টিতে সদ্য নির্মিত ওয়ারলি পাতাল মেট্রো ‘মুম্বাই মেট্রো লাইন ৩’ স্টেশন পানিতে ডুবে গেছে। এ ছাড়া বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই শহর।

শহরটিতে রাতভর বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে সদ্য উদ্বোধন করা ওয়ারলি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনটির ছাদ চুইয়ে পানি প্রবেশ করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে জানায়, ভবিষ্যতের আধুনিক যোগাযোগব্যবস্থা হিসেবে যাত্রা শুরু করলেও বৃষ্টিতে মুম্বাইয়ের ওয়ারলি মেট্রো স্টেশনের বেহাল চিত্র সামনে এসেছে। মাটির নিচে থাকা স্টেশনটির গেট ও প্ল্যাটফর্ম পর্যন্ত পানি উঠে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাটু পানি পেরিয়ে যাত্রীরা মেট্রোতে উঠছেন। অনেকেই জুতা খুলে, প্যান্ট গুটিয়ে প্ল্যাটফর্মে চলাফেরা করছেন।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, স্টেশনের ছাদ থেকে পানি চুঁইয়ে পড়ছে—যা ছাদের লিকেজ বা ফুটো ও পানি নিরসনের দুর্বল ব্যবস্থার ইঙ্গিত দেয়।

এনডিটিভি বলেছে, ‘মুম্বাই মেট্রো লাইন ৩’ নামের এই লাইন চলতি মাসের ১০ মে চালু হয়েছিল। এটি বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (বিকেসি) থেকে শুরু হয়ে ওয়ারলি পর্যন্ত বিস্তৃত।

সদ্য চালু হওয়া স্টেশনে এভাবে পানি ঢুকে পড়া নিয়ে শহরের নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবকাঠামোগত গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

Link copied!