× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৫, ০১:৪০ পিএম

তোশকে শুয়ে বাইক চালাচ্ছেন তরুণ, ভিডিও ভাইরাল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৫, ০১:৪০ পিএম

তোষকের ওপর শুয়ে বাইক চালিয়ে ভাইরাল এক তরুণ। ছবি-ভিডিও থেকে নেওয়া

তোষকের ওপর শুয়ে বাইক চালিয়ে ভাইরাল এক তরুণ। ছবি-ভিডিও থেকে নেওয়া

মাথায় হেলমেট, হাতে বাইকের হ্যান্ডল, আর গায়ে আরাম করে বিছানো তোশক—এই অবস্থাতেই রাস্তায় বাইক চালাচ্ছেন এক তরুণ। তাও আবার তিন চাকার একটি বাইকে! বিনা পরিশ্রমে আরাম করে বাইক চালানোর এমন কাণ্ড দেখে বিস্মিত নেটিজেনরা।

সম্প্রতি ইনস্টাগ্রামের ‘মাস্টশেয়ারনিউজ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। 

ভিডিওটি মে মাসে থাইল্যান্ডের সিসাকেত প্রদেশে ধারণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তাতে দেখা যায়, তরুণটি তোশকের ওপর উপুড় হয়ে শুয়ে আছেন। মাথায় হেলমেট পরে, বাইকের হ্যান্ডল ধরে ধীরে ধীরে রাস্তায় এগিয়ে যাচ্ছেন। বাইকটির পিছনে অতিরিক্ত দুটি চাকা থাকায় ভারসাম্য রক্ষা করতে তার খুব একটা বেগ পেতে হয়নি বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সমাজমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এক ব্যক্তি মন্তব্য করেন, ‘এ তো বাস্তবের সুপারম্যান!’ অন্য একজন প্রশ্ন তোলেন, ‘তোশকের ওপর শুয়ে থাকলে গিয়ার বদল করবেন কীভাবে? খুবই বিপজ্জনক পদ্ধতিতে বাইক চালাচ্ছেন।’

পথচারীদের প্রতিক্রিয়াও ছিল চমকপ্রদ। ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে এক তরুণ বাইক ঠেলছিলেন, তিনিও বিস্ময়ে হাঁ করে তাকিয়ে ছিলেন এই ‘তোশক রাইডার’-এর দিকে।

নিরাপত্তার দিক থেকে এটি কতটা সঙ্গত, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও এটি নিছক কৌতুক বা ভাইরাল কনটেন্ট তৈরির উদ্দেশ্যে করা হয়ে থাকতে পারে, কিন্তু এ ধরনের কাজ জনসাধারণের মধ্যে ভুল বার্তা ছড়াতে পারে বলে মত প্রকাশ করেছেন অনেকে।

রূপালী বাংলাদেশ

Link copied!