× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৮:৫৫ এএম

ইরান-ইসরায়েলকে সংঘাত বন্ধের প্রস্তাব ট্রাম্পের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৮:৫৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ইরান-ইসরায়েল চলমান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটি জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (১৭ জুন) তিনি এ প্রস্তাব দেন।

যুক্তরাষ্ট্র কিছু একটা করতে যাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। কানাডায় জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি এ ইঙ্গিত দেন।

মঙ্গলবার (১৭ জুন) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইরান-ইসরায়েলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। বলেছেন, যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছে।

মাখোঁ কানাডায় জি৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের বলেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি অর্জন করতে পারে, তবে তা খুবই ভালো একটি বিষয়।

মাখোঁ যখন কথা বলছেন ঠিক সেই সময় হোয়াইট হাউস ঘোষণা করে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলন থেকে তাড়াতাড়ি চলে যাবেন। এরপরই ঘোষণা আসে জরুরিভিত্তিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের সরে গিয়ে শহরটি খালি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পূর্বেও ইরান ট্রাম্পকে যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করেন।

চার দিন ধরে চলা একটানা পাল্টাপাল্টি হামলায় ইরানে এ পর্যন্ত ২২৪ জন নিহত হয়েছেন। আর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৭৭ জন। নিহতদের মধ্যে ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দাপ্রধান ও দুই জেনারেলও রয়েছেন। এ ছাড়া অধিকাংশই বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলে নিহতের সংখ্যা পৌঁছেছে ২৪ জনে। আহত হয়েছেন ৩৮৫ জন।   

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রেখে যুদ্ধবিরতি প্রস্তাব করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!