× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০৭:৩৯ এএম

ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০৭:৩৯ এএম

ইসরায়েলের জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস।       ছবি- সংগৃহীত

ইসরায়েলের জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি- সংগৃহীত

ইসরায়েল-ইরান সংঘাতের উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস আগামী শুক্রবার (২০ জুন) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করে জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং তেলআবিবের কনস্যুলার বিভাগ বুধবার (১৮ জুন) থেকে শুক্রবার (২০ জুন) পর্যন্ত বন্ধ থাকবে।

এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, সব মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ বাসস্থানে অথবা নিকটবর্তী নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, এই মুহূর্তে ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের প্রত্যাবাসনের জন্য কোনো ধরনের সহায়তা দেওয়া হবে না। যদি এ ধরনের প্রয়োজনীয়তা তৈরি হয়, তবে আগে থেকে সতর্ক করে জানানো হবে।

বর্তমানে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে এবং সেখান থেকে কোনো বাণিজ্যিক বা চার্টার ফ্লাইট পরিচালিত হচ্ছে না। একই সঙ্গে ইসরায়েলের সমুদ্রবন্দরগুলোও বন্ধ রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!