× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৫, ১০:১৩ পিএম

এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দিল হুতিরা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৫, ১০:১৩ পিএম

হুতি সমর্থকরা একটি বিশাল ইরানি পতাকা ঘিরে রেখেছে। ছবি- সংগৃহীত

হুতি সমর্থকরা একটি বিশাল ইরানি পতাকা ঘিরে রেখেছে। ছবি- সংগৃহীত

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি ট্রাম্প প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করে, তাহলে তারা লোহিত সাগরে মার্কিন জলযান ও যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে আঘাত করা হবে।

শনিবার (২১ জুন) হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একটি পূর্বরেকর্ডকৃত ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘যদি আমেরিকা ইসরায়েলি শত্রুর সঙ্গে ইরানের বিরুদ্ধে আক্রমণ ও আগ্রাসনে জড়িত হয়, তাহলে সশস্ত্র বাহিনী লোহিত সাগরে তার জাহাজ ও যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করবে।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সক্রিয় সামরিক সম্পৃক্ততা বিবেচনা করছেন।

এর আগে শুক্রবার (জুন ১৩) ইরান-ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এদিন ইসরায়েল আকস্মিক ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং দেশটির শীর্ষ কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে বিমান হামলা চালায়।

একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, এ হামলায় ইরানের কমপক্ষে ৭২২ জন নিহত হয়েছে, যার মধ্যে ২৮৫ জন সাধারণ মানুষ এবং ২ হাজার ৫০০-এর বেশি আহত হয়েছে।

Link copied!