× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৫, ১১:৫৭ পিএম

‘খেলা চলবেই’

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৫, ১১:৫৭ পিএম

আলী শামখা। ছবি- সংগৃহীত

আলী শামখা। ছবি- সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা করায় মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া প্রতিক্রিয়া দেখানোর হুমকি দিয়েছে ইরান। এবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন জ্যৈষ্ঠ রাজনৈতিক উপদেষ্টা দিলেন তেহরান-ওয়াশিংটনের সম্ভাব্য সংঘাতের বার্তা। তার মতে, খেলা শেষ হয়নি, বরং চলবেই।

রোববার (২২ জুন) এক্স হ্যান্ডেলে আলী শামখা একটি পোস্ট দেন।

সেখানে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলা দেশটির পারমাণবিক সক্ষমতাকে ব্যাহত করবে না। ইরানের প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা ও রাজনৈতিক সংকল্প বজায় রয়েছে।

আলী শামখা বলেন, ‘পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হলেও, খেলা এখনো শেষ হয়নি... ইরানের কাছে এখনো রয়েছে সমৃদ্ধ উপকরণ, দেশীয় প্রযুক্তি আর রাজনৈতিক সংকল্প।’

তিনি আরও লেখেন, ‘এখন খেলার পালা তাদের, যারা বুদ্ধিমানের মতো চলতে জানে এবং অন্ধভাবে আঘাত করা থেকে বিরত থাকে। চমক এখনও শেষ হয়নি!’

এর আগে, গত ১৩ জুন ভোরে তেহরানে ইসরায়েলি হামলায় একজন জ্যেষ্ঠ ইরানি রাজনৈতিক উপদেষ্টা নিহতের খবর প্রচারিত হয়েছিল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে। ধারণা করা হয়েছিল, নিহত সেই ব্যক্তি হলেন আলী শামখানি। এরপরে কাকতালীয়ভাবে তার প্রত্যাবর্তন ঘটে। জনসম্মুখে এসে ‘জীবিত আছি’ বলে ঘোষণা দেন তিনি।

Link copied!