× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৮:২৮ এএম

ইয়েমেনের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েলের হামলা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৮:২৮ এএম

ইয়েমেনের একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল।

ইয়েমেনের একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল।

হুতি বিদ্রোহীদের দফায় দফায় চালানো আক্রমণের জবাবে ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল।

সোমবার (৭ জুলাই) ভোরে এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হুতি বিদ্রোহীদের দফায় দফায় চালানো আক্রমণের জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে। প্রায় এক মাস বিরতির পর ইয়েমেনভিত্তিক হুতি নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে আবারও হামলা চালাল ইসরায়েল।

এতে আরও বলা হয়েছে, হুদাইদা প্রদেশের হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানা হয়েছে।

হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিজস্বভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের চালানো আক্রমণ প্রতিহত করেছে।

হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম আল-মাসিরা জানিয়েছে, এসব হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী বন্দরগুলো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা জারি করেছিল।

এ ছাড়া, ইসরায়েলি বাহিনী জানায়, তারা রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজেও হামলা চালিয়েছে। ২০২৩ সালের শেষের দিকে হুতিরা এই বাণিজ্যিক জাহাজটি জব্দ করেছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!