× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০২:৩৯ পিএম

জানা গেল কেমন আছেন সু চি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০২:৩৯ পিএম

সু চির মুক্তির দাবিতে বিক্ষোভ। ছবি- সংগৃহীত

সু চির মুক্তির দাবিতে বিক্ষোভ। ছবি- সংগৃহীত

মিয়ানমারের কারাবন্দি শান্তিতে নোবেলজয়ী দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির স্বাস্থ্য ভালো আছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায় জান্তা সরকার।

এর আগে মিয়ানমারের সাবেক নেত্রী সু চির ছেলে কিম অ্যারিস মায়ের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যারিস বলেন, তার মায়ের স্বাস্থ্য ভেঙে পড়ছে। তার সম্পর্কে অনেক দিন ধরেই তেমন কিছু জানা যাচ্ছে না।

আশঙ্কা প্রকাশ করে কিম অ্যারিস আরও বলেন, ‘আমার মা মারা গেলেও আমি হয়তো জানব না।’ তিনি যুক্ত করেন, ‘আমার জানামতে, তিনি (সু চি) হয়তো আর বেঁচে নেই।’

কিম অ্যারিসের সাক্ষাৎকারটি প্রকাশের এক দিন পর জান্তা পরিচালিত মিয়ানমার ডিজিটাল নিউজ বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়, ‘দাও অং সান সু চির স্বাস্থ্য ভালো আছে।’ বিবৃতিতে সু চির নামের আগে একটি সম্মানসূচক উপাধি ব্যবহার করে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে আরও জানতে জান্তা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও জবাব পাওয়া যায়নি।

মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর সু চিকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি কারাগারে।

৮০ বছর বয়সী সু চি রাষ্ট্রদ্রোহ, ঘুষ কেলেঙ্কারি, ভোট জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, সু চিকে রাজনৈতিকভাবে নির্মূল করার জন্য ষড়যন্ত্রমূলক এসব অভিযোগ আনা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!