× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ১১:৩৩ এএম

রেকর্ড ৮ বিলিয়ন ডলার উত্তরাধিকার কর দিল স্যামসাং পরিবার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ১১:৩৩ এএম

স্যামসং চেয়ারম্যান লি জে-ইয়ং। ছবি : সংগৃহীত

স্যামসং চেয়ারম্যান লি জে-ইয়ং। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের নিয়ন্ত্রণকারী পরিবারটি ইতিহাসের অন্যতম বৃহৎ উত্তরাধিকার কর পরিশোধ সম্পন্ন করেছে। প্রায় ১২ ট্রিলিয়ন ওন (প্রায় ৮ বিলিয়ন ডলার) পরিমাণ এই কর পরিশোধ দেশটির ইতিহাসে সবচেয়ে বড় উত্তরাধিকার কর নিষ্পত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার (৪ মে) বিবিসি জানিয়েছে, প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান লি জে-ইয়ং, তার মা হং রা-হি এবং দুই বোন লি বো-জিন ও লি সিও-হিউন মোট পাঁচ বছরে ছয় কিস্তিতে এই বিপুল অঙ্কের কর পরিশোধ করেছেন।

এই করের উৎস স্যামসাংয়ের প্রয়াত চেয়ারম্যান লি কুন-হি’র রেখে যাওয়া সম্পদ। ২০২০ সালের অক্টোবর মাসে তিনি মৃত্যুবরণ করেন। তার রেখে যাওয়া সম্পদের পরিমাণ ছিল প্রায় ২৬ ট্রিলিয়ন ওন—যার মধ্যে শেয়ার, স্থাবর সম্পত্তি এবং মূল্যবান শিল্পকর্ম অন্তর্ভুক্ত ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং গ্রুপ দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় ‘চ্যাবল’ বা পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী। ইলেকট্রনিকস, ভারী শিল্প, নির্মাণ এবং আর্থিক সেবা—বিভিন্ন খাতে বিস্তৃত এর ব্যবসা। প্রতিষ্ঠানটি ১৯৩৮ সালে প্রতিষ্ঠা করেন লি বাইয়ুং-চুল। তিনি বর্তমান চেয়ারম্যান লি জে-ইয়ংয়ের দাদা।

পরিবারটির কর পরিশোধের বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। কারণ এত বড় অঙ্কের অর্থ পরিশোধ পরিবারটির হাতে কোম্পানির নিয়ন্ত্রণ ধরে রাখার সক্ষমতায় প্রভাব ফেলতে পারত। দক্ষিণ কোরিয়ায় উত্তরাধিকার করের হার প্রায় ৫০ শতাংশ, যা সারা বিশ্বের মধ্যে অন্যতম উচ্চ হার।

গত রোববার স্যামসাং কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, শেষ কিস্তির অর্থও পরিশোধ করা হয়েছে। এই অঙ্কটি ২০২৪ সালে দেশটির মোট উত্তরাধিকার কর আদায়ের প্রায় দেড় গুণের সমান।

এদিকে পাবলো পিকাসো ও সালভাদর দালির শিল্পকর্মসহ লি কুন-হি’র সম্পদের একটি অংশ কোরিয়ার জাতীয় জাদুঘর এবং অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানে দান করা হয়েছে।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, স্যামসাং পরিবারের মোট সম্পদের পরিমাণ বর্তমানে ৪৫ বিলিয়ন ডলারের বেশি। গত এক বছরে এই সম্পদ দ্বিগুণেরও বেশি বেড়েছে। কারণ বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এইআই) শিল্পে চিপের চাহিদা বৃদ্ধির কারণে স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারমূল্য বৃদ্ধি পেয়েছে।

কম্পিউটার চিপ উৎপাদনের পাশাপাশি স্যামসাং বিশ্বের অন্যতম বৃহৎ স্মার্টফোন ও টেলিভিশন নির্মাতা হিসেবেও সুপরিচিত।

রূপালী বাংলাদেশ

Link copied!