× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ১২:১২ পিএম

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি

হান ডাক সু’র সাজা ৮ বছর কমিয়েছে আপিল বিভাগ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ১২:১২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক সু’র কারাদণ্ড ৮ বছর কমিয়েছে দেশটির আপিল আদালত। ২০২৪ সালে প্রেসিডেন্ট ইউন সুক ইউলের সামরিক আইন জারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৩ বছরের সাজা হয় তার।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানী সিউলে আপিল বিভাগ সাজা কমিয়ে ১৫ বছরের কারাদণ্ডের নতুন এ রায় ঘোষণা করে।

২০২৪ সালের ডিসেম্বরে নির্বাচিত সরকার বাতিল করে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এতে করে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে দক্ষিণ কোরিয়ায়। পরিস্থিতি মোকাবিলায় সামরিক আইন বাতিল করতে সংসদে ভোটের আয়োজন করে বিরোধীদল। এতে করে সামরিক আইন জারির ৬ ঘণ্টা  পরেই তা বাতিল করতে নির্দেশনা দেয় সংসদ।

এ বছরের জানুয়ারি মাসে সরকারি নথি জালিয়াতি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে প্রধানমন্ত্রী হান ডাক সুকে ২৩ বছরের সাজা দেয় দক্ষিণ কোরিয়ার নিম্ন আদালত। এ রায়ের বিরুদ্ধে আপিল করলে আদালত ৮ বছরের সাজা কমিয়ে সুকে ১৫ বছরের কারাদণ্ড দেয়। রায়ে বলা হয়, সামরিক আইন জারির পূর্বে ৫০ বছরের বেশি সময় সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োজিত থাকায় তার সাজা কমানোর সিদ্ধান্ত নেয় আদালত। তবে সাজা কমানোর ক্ষেত্রে তার বিরুদ্ধে আনীত অভিযোগ বহাল রাখে আপিল বিভাগ।

প্রসঙ্গত, হান ডাক সু দক্ষিণ কোরিয়ার প্রবীণতম আমলা, যিনি দেশটির ৫ প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন।


 

রূপালী বাংলাদেশ/ ইমরান

Link copied!