চীনের শক্তিশালী কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) সিনিয়র ভাইস চেয়ারম্যান ঝাং ইউশিয়াসহ দুই উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ঝাং ইউশিয়া এবং লিউ ঝেনলির বিরুদ্ধে শঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ আনা হয়েছে। ৭৫ বছর বয়সী ঝাং ইউশিয়া হলেন দুই সিএমসি ভাইস চেয়ারম্যানের মধ্যে সিনিয়র জেনারেল। তিনি বেইজিংয়ের গোপন রকেট বাহিনীর একজন জেনারেল ঝাং শেংমিনের সাথে এই পদবি ভোগ করে আসছেন।
গত বছরের অক্টোবরে দুর্নীতি নির্মূল অভিযানে তার পূর্বসূরীকে বহিষ্কার করার পর ঝাং শেংমিনকে এই পদে পদোন্নতি দেয় বেইজিং। যদিও উভয় জেনারেলের পদমর্যাদা শি'র নিচে। যিনি ২০১২ সাল থেকে সিএমসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আর ৬১ বছর বয়সী লিউ সিএমসির জয়েন্ট স্টাফ বিভাগের চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করছেন।
বিশ্লেষকদের মতে, এক দশকেরও বেশি সময় আগে প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর দল ও রাষ্ট্রের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূলের ঘোষণা দেন। সেই অভিযানের অংশ হিসেবে দুই প্রতিরক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।


