× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৩:৫১ পিএম

চীনে বায়োটেক কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৩:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চীনের শানজি প্রদেশের শোইয়াং শহরে একটি ছোট বায়োটেক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় জিয়াপেং বায়োটেকনোলজি কোম্পানির প্রতিনিধিকে আটক করা হয়েছে। পাশাপাশি বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি ঘটন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জিনহুয়া বার্তাসংস্থা।

জিনহুয়া জানিয়েছে, প্রতিষ্ঠানটি পাহাড়ের একটি গর্তে অবস্থিত এবং দুর্ঘটনাস্থল থেকে গাঢ় হলুদ ধোঁয়া উড়তে দেখা গেছে। কোম্পানিটির কোনও ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ না করায় বিস্ফোরণের বিষয়ে বায়োটেক কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

উল্লেখ্য, গত বছরের জুনে জিয়াপেং বায়োটেকনোলজি তাদের করপোরেট নিবন্ধন অনুসারে পশুখাদ্য, কয়লাজাত পণ্য এবং নির্মাণ সামগ্রী নিয়ে গবেষণা করে। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে চীনে শিল্প দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। জানুয়ারির শেষের দিকে প্রতিবেশী প্রদেশ ইনার মঙ্গোলিয়ার একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছিল। 

 

 

রূপালী বাংলাদেশ

Link copied!