ইরানে ইসরায়েল ও মার্কিন আগ্রাসন ১০ম দিনে গড়িয়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এর ডালপালা মেলেছে সুদূর ভূমধ্যসাগর পর্যন্ত। এই জলরাশিতে অবস্থিত দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসেও একাধি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। এরপরও যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই বলে জানিয়েছে দেশটি।
এক প্রতিবেদন অনুযায়ী, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেস বলেছেন, সাইপ্রাস ইরান সংঘাত সংশ্লিষ্ট কোনো সামরিক অভিযানে অংশ নেবে না, বরং দেশটি তার মানবিক ভূমিকার ওপর গুরুত্ব দেবে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এর পাল্টা জবাবে ইসরায়েলে সরাসরি হামলা চালায় ইরান। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিসহ দেশটির স্বার্থসংশ্লিষ্ট প্রায় সব স্থাপনায় হামলা করছে ইরান।
সূত্র : আল-জাজিরা

