× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৩:৫৮ পিএম

বেঙ্গালুরুতে মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার, এক সন্দেহভাজন গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৩:৫৮ পিএম

নরেন্দ্র মোদী। ছবি : সংগৃহীত

নরেন্দ্র মোদী। ছবি : সংগৃহীত

বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলের তিন কিলোমিটারের মধ্যে বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেঙ্গালুরু কাগালিপুরার নিকটবর্তী একটি আশ্রমের কাছে বিস্ফোরকগুলি পাওয়া গেছে। এ ঘটনায় ইতোমধ্যেই এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

রোববার বেঙ্গালুরুতে একাধিক কর্মসূচি রয়েছে মোদির। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মোদি যে পথে কোনো অনুষ্ঠানস্থলে পৌঁছান, সেই পথ আগে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রোববার সকালে নিয়মিত পরীক্ষার সময় ফুটপাতের পাশ থেকে দুটি জিলেটিন স্টিক পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ওই এলাকাসহ সভাস্থলের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় কয়েক গুণ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোমা স্কোয়াড এবং ফরেনসিক দল।

রূপালী বাংলাদেশ

Link copied!