× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১০:৫৬ এএম

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ সৌদি আরবসহ ৮ মুসলিম দেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১০:৫৬ এএম

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ সৌদি আরবসহ ৮ মুসলিম দেশ। ছবি : সংগৃহীত

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ সৌদি আরবসহ ৮ মুসলিম দেশ। ছবি : সংগৃহীত

গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে এখন পর্যন্ত সৌদি আরবসহ ৮টি মুসলিম দেশ সম্মত হয়েছে। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব, তুরস্ক, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার।

খালিজ টাইমস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানান, সংশ্লিষ্ট দেশগুলো নিজ নিজ আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বোর্ডে যোগদানের নথিতে স্বাক্ষর করবে। এর মধ্যে মিসর, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত আগেই এই উদ্যোগে যোগদানের সম্মতি জানিয়েছিল।

যৌথ বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় শান্তি প্রতিষ্ঠায় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রচেষ্টার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তারা জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব নম্বর ২৮০৩-এর আওতায় গৃহীত গাজা সংঘাত অবসানের সামগ্রিক পরিকল্পনা অনুযায়ী ‘বোর্ড অব পিস’-এর ম্যান্ডেট বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, এই বোর্ড একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনিক কাঠামো হিসেবে কাজ করবে। এর মূল লক্ষ্য হবে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা, গাজার পুনর্গঠনে সহায়তা করা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে ভিত্তি করে ন্যায্য এবং টেকসই শান্তি প্রতিষ্ঠা করা।

রূপালী বাংলাদেশ

Link copied!