মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইরাকের সহায়তায় ভূমধ্যসাগরে রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
ম্যাক্রোঁ বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে তারা মিত্রদের পাশে দাঁড়াবে।
তিনি নিশ্চিত করেন, ফ্রান্স তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবাহী রণতরী চার্লস দে গুলকে ভূমধ্যসাগরে পাঠাচ্ছে।
ফরাসি প্রেসিডেন্ট আরও জানান, গত কয়েক ঘণ্টায় রাফাল যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও এয়ার রাডার মোতায়েন করা হয়েছে। এসব সরঞ্জাম ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে ব্যবহৃত হবে।
সূত্র : আল জাজিরা

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন