যুক্তরাষ্ট্র–ইসরায়েল ভালো শিক্ষা পেয়েছে এবং বুঝেছে, তারা কেমন জাতির বিরুদ্ধে লেগেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সোমবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
আব্বাস আরাগচি বলেন, তেহরান দেখিয়ে দিয়েছে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত—সেটা যত দূর প্রয়োজন হয়।
তিনি বলেন, ‘আমি মনে করি এখন তারা (যুক্তরাষ্ট্র–ইসরায়েল) একটি ভালো শিক্ষা পেয়েছে এবং বুঝেছে, তারা কেমন জাতির বিরুদ্ধে লেগেছে। ইরানিরা এমন এক জাতি যারা আত্মরক্ষা করতে দ্বিধা করে না; যারা প্রস্তুত থাকে যে কোনো স্থানে যুদ্ধ চালিয়ে যেতে যত দূর পর্যন্ত তা প্রয়োজন হয়।’
এদিকে, ইরানের তেহরান, শিরাজ এবং তাবরিজে বড় পরিসরে হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনী সূত্রে জানা গেছে, তারা একই সঙ্গে ইরানের তেহরান, শিরাজ এবং তাবরিজে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে বিস্তৃত আকারে হামলা শুরু করেছে।
সূত্র: আল–জাজিরা।


