ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:০০ পিএম
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বজায় থাকা অবস্থায় আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

তাসনিমের প্রতিনিধি জানিয়েছেন, ‘ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো আলোচনা হবে না।’

প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই।

এদিকে, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পৌঁছাবেন বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রতিনিধি দলে প্রথম দফার আলোচনায় নেতৃত্ব দেওয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থাকছেন না।