× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:১৫ এএম

মার্কিন হামলায় ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে, দাবি ট্রাম্পের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:১৫ এএম

ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ইরানের হামলার মুখে পড়া তিনটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারের কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের ‘ব্যাপক ক্ষতি’ করা হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের অসংখ্য ছোট নৌযান ধ্বংস করে দেওয়া হয়েছে।

তিনি লেখেন, এই নৌকাগুলো দ্রুত ও দক্ষতার সঙ্গে সমুদ্রের অতলে তলিয়ে গেছে। আমাদের ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, তবে সেগুলো সহজেই ভূপাতিত করা হয়। একইভাবে, ড্রোনগুলো আকাশে থাকতেই ধ্বংস হয়ে যায়।

ট্রাম্প আরও বলেন, একটি স্বাভাবিক দেশ হলে এসব ডেস্ট্রয়ারকে যেতে দিত। কিন্তু ইরান কোনো স্বাভাবিক দেশ নয়। দেশটি উন্মাদদের দ্বারা পরিচালিত।

ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তেহরান পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ পেলে তা ব্যবহার করবে বলেই তিনি মনে করেন।

তিনি আরও বলেন, তারা কখনোই সেই সুযোগ পাবে না। আজ যেমন আমরা তাদের পরাস্ত করেছি, ভবিষ্যতেও আরও কঠোরভাবে মোকাবিলা করা হবে, যদি তারা দ্রুত চুক্তিতে সই না করে।

ট্রাম্প জানান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ এখনো কার্যকর রয়েছে। হামলার মুখে পড়া তিনটি ডেস্ট্রয়ার পুনরায় মোতায়েন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে ‘ব্যাপক অগ্রগতি’ হয়েছে। এরপর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে পথ দেখানোর একটি অভিযান স্থগিত করে।

রূপালী বাংলাদেশ

Link copied!