ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

ইসরায়েলে ফের ইরানের হামলা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১২:২৯ পিএম
ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইয়ানের হামলা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরমধ্যে আরও কয়েক দফা মিসাইল নিক্ষেপ করে দেশটি।

সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে এক দফা ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরান।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চল বীরশেবাকে টার্গেট করে।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে আগ্রাসন অব্যাহত রাখে ইসরায়েল। এর জবাব দিতে স্থানীয় সময় রোববার (৭ জুন) রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল ছোড়ে ইরান।

ইসরায়েলকে এই হামলার জবাব না দিতে অনুরোধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সে অনুরোধ উপেক্ষা করে সোমবার ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে ইয়েমেন থেকেও ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে ইরান ও ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এখনও কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।