× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৪:৪১ পিএম

মোজতবা খামেনিকেও হত্যার হুমকি ইসরায়েলের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৪:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের শীর্ষ নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৬ জুলাই) এক বক্তব্যে কাটজ বলেন, ‘ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে—এমন যেকোনো ইরানি নেতাকে ব্যর্থ করে দেওয়া হবে।’

তিনি আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ইসরায়েলের জন্য বিদ্যমান তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি দূর হয়েছে এবং ইরানের কৌশলগত সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একজন মুখপাত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, কাটজ বলেন, ইরানের নেতৃত্ব যদি আবারও ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের পরিকল্পনা গ্রহণ করে, তাহলে তাদেরও লক্ষ্যবস্তু করা হবে।

এদিকে, কাটজের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন ইসরায়েল-ইরান উত্তেজনা অব্যাহত রয়েছে এবং দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও কূটনৈতিক উত্তেজনা চলছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার খামেনিসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার মৃত্যু হয়।

Link copied!