× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৪:২৩ পিএম

যেসব শিক্ষকদের প্রশিক্ষণ বাধ্যতামূলক, অংশ না নিলে কঠোর ব্যবস্থা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৪:২৩ পিএম

ছবি এআই দিয়ে তৈরি।

ছবি এআই দিয়ে তৈরি।

মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রশিক্ষণের জন্য মনোনীত শিক্ষক এতে অংশ না নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) ও সরকারের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।

এসব প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তালিকা প্রস্তুতপূর্বক প্রশিক্ষণার্থী মনোনয়ন দেওয়া হয়ে থাকে।

এতে আরও বলা হয়, প্রশিক্ষণে যে সব শিক্ষকদের মনোনয়ন দেওয়া হবে তাদেরকে আবশ্যিকভাবে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।

এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট শিক্ষক ও মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!