× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৪:১৯ পিএম

মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি অব্যাহত, এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৪:১৯ পিএম

মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি। ছবি : সংগৃহীত

মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি। ছবি : সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে ভারতের মহারাষ্ট্রে মুম্বাই-পুনে যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। এ ছাড়া একাধিক স্থানে ভূমিধস, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর প্রভাবে রেল ও সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ে এবং পুরোনো মহাসড়কের বিভিন্ন অংশ। এতে দুই শহরের মধ্যে যাতায়াত বন্ধ হয়ে হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন। বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

সোমবার (৬ জুলাই) ভারী বৃষ্টির কারণে এ পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।

ভারী বৃষ্টির কারণে অন্তত ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। এ ছাড়া ৯টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) মুম্বাইয়ের জন্য কমলা সতর্কতা এবং পুনের জন্য লাল সতর্কতা জারি করেছে।

সেন্ট্রাল রেলওয়ের কর্মকর্তারা জানান, ভোর ৩টা ৫ মিনিটের দিকে করজাট-লোনাভালা ভোরঘাট এলাকায় ঠাকুরওয়াড়ির কাছে একটি ভূমিধসের ঘটনা ঘটে। পরে খান্ডালা ও মাঙ্কি হিলের মধ্যবর্তী এলাকাতেও আরও একটি ভূমিধস হয়।

সেন্ট্রাল রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা স্বপ্নিল নীলা জানান, অবিরাম বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে ভোরঘাটের দুর্গম অংশের তিনটি রেললাইনই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে মুম্বাইগামী ‘আপ’ লাইন, পুনেগামী ‘ডাউন’ লাইন এবং মাঝের লাইন।

তিনি বলেন, ‘করজাট ও লোনাভালার মধ্যবর্তী দক্ষিণ-পূর্ব ঘাট এলাকায় অবিরাম ভারী বৃষ্টির কারণে মুম্বাই বিভাগের ‘আপ’ মেইন লাইনে ঠাকুরওয়াড়ি ও মাঙ্কি হিল লুপ কেবিনের মাঝামাঝি এলাকায় ভূমিধস হয়েছে।’

এ পরিস্থিতিতে সেন্ট্রাল রেলওয়েকে দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেন বাতিল, যাত্রাপথ পরিবর্তন এবং সময়সূচিতে পরিবর্তন আনতে হয়েছে।

বাতিল হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে সিএসএমটি-পুনে ইন্দ্রায়ণী এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস, ডেকান এক্সপ্রেস, ডেকান কুইন, প্রগতি এক্সপ্রেস, ধুলে এক্সপ্রেস এবং পুনে-সিএসএমটি সিংহগড় এক্সপ্রেসসহ আরও কয়েকটি ট্রেন।

এ ছাড়া দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে এবং কয়েকটির সময়সূচি সংশোধন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে।

Link copied!