× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৪:০৬ পিএম

বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে বিপাকে তৃষা

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৪:০৬ পিএম

তৃষা কৃষ্ণন। ছবি :  সংগৃহীত

তৃষা কৃষ্ণন। ছবি : সংগৃহীত

অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে বিপাকে পড়লেন তৃষা কৃষ্ণন। ১০ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন থালাপতি ।  স্নিগ্ধ সাজে অনুষ্ঠানে পৌঁছেন তৃষা।

গত কয়েক মাস ধরে তাদের দু’জনের মধ্যে সম্পর্কের গুঞ্জনে মুখরিত বিনোদন দুনিয়া। তাই তৃষার উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। কিন্তু শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে অস্বস্তিতে পড়লেন অভিনেত্রী।

মা উমা কৃষ্ণনের সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন তৃষা। দর্শকসারির যেখানে বিজয়ের পরিবার ও খ্যাতনামী অতিথিরা ছিলেন, সেখানেই বসেন তৃষা ও তার মা। কিন্তু, শপথ গ্রহণের পর্ব মিটতেই মানুষের ঢলের মাঝে আটকে পড়েন তৃষা। তাকে দেখে অনুরাগীরা ছুটে আসেন এবং ঘিরে ধরেন। তার সঙ্গে ছবি তোলার জন্য মত্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ। কিন্তু তাও মেজাজ হারাননি তৃষা। মুখে হাসি রেখেই জনতার ঢল থেকে বেরিয়ে আসেন ধীরে ধীরে।

গত কয়েক মাসে বিজয়ের সঙ্গে নাম জড়ানোয় তৃষাকে নিয়েও কাটাছেঁড়া চলেছে। নিন্দুকেরা কটাক্ষও করেছেন অভিনেত্রীকে। তবে তার কোনও প্রতিক্রিয়া রবিবার তিনি ক্যামেরার সামনে দেননি। বরং হাসি মুখে সবটা সামলে বেরিয়ে এসেছেন। পরনে নীল সিল্কের শাড়ি, বেইজ রঙা সূক্ষ্ম সুতোর কাজ করা ব্লাউজ়। সঙ্গে মানানসই সোনার গয়না। নজর কাড়ে গলায় হিরে ও পান্নার হার। হালকা মেকআপ, খোঁপায় জুঁই ফুলের মালা।এই বেশে তৃষাকে দেখে মুগ্ধ হন অনুরাগীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!