× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৯:৪৩ পিএম

জ্বালানি সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার ২ রাজ্যে গণপরিবহন ফ্রি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৯:৪৩ পিএম

প্রতীকী ছবি ।

প্রতীকী ছবি ।

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট তীব্র হওয়ায় অস্ট্রেলিয়ার দুই অঙ্গরাজ্যে গণপরিবহন সাময়িকভাবে বিনামূল্যে করার ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশটির ভিক্টোরিয়া রাজ্যে আগামী ৩১ মার্চ থেকে এক মাসের জন্য ট্রেন, ট্রাম ও বাসে যাতায়াত সম্পূর্ণ ফ্রি থাকবে। সরকার এটিকে ‘অস্থায়ী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে, যা জ্বালানির বাড়তি দামের চাপ কমাতে সহায়তা করবে। অন্যদিকে তাসমানিয়ায় ৩০ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত বাস ও ফেরিতে ভাড়া মওকুফ করা হয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় অস্ট্রেলিয়াসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানির দাম দ্রুত বেড়ে গেছে। যুদ্ধের আগে যেখানে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল প্রায় ১.৭০ ডলার, তা এখন কিছু কিছু জায়গায় আড়াই ডলারে পৌঁছেছে।

ভিক্টোরিয়া রাজ্যের প্রধান যাকিন্তা অ্যালান বলেন, ‘গণপরিবহন ফ্রি করার ফলে মানুষ গাড়ির বদলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারে উৎসাহিত হবে। এটি জীবনযাত্রার ব্যয় কমাতে একটি তাৎক্ষণিক পদক্ষেপ। এটি সব সমস্যার সমাধান নয়, তবে বর্তমান পরিস্থিতিতে মানুষের জন্য কিছুটা স্বস্তি দেবে।’

এদিকে তাসমানিয়ার প্রধান জেরেমি রকলিফ জানান, জ্বালানির উচ্চমূল্যের কারণে মানুষ ইতোমধ্যেই বেশি করে গণপরিবহন ব্যবহার করছে, যা গত এক সপ্তাহে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ‘জ্বালানির বাড়তি খরচ পরিবারগুলোর বাজেটে চাপ ফেলছে। তাই আমরা শক্ত পদক্ষেপ নিয়েছি জনগণকে সহায়তা করতে।’

অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে শঙ্কার কারণে অগ্রিম কেনার ফলে অনেক পেট্রোল পাম্পে জ্বালানি শেষ হয়ে গেছে। সংকট মোকাবিলায় সরকার নিজস্ব মজুদ থেকে পেট্রোল ও ডিজেল ছাড়ছে, যাতে কৃষি, খনিশিল্প ও গ্রামীণ সরবরাহ ব্যবস্থা সচল রাখা যায়।

বিশ্বের প্রায় ৮০ শতাংশ এশীয় তেল ও এলএনজি হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় পুরো অঞ্চলই জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির বড় ধাক্কা খেয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!