ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস অঙ্গরাজ্যে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ১৪ জন নিহত হয়েছে এবং চার শতাধিক মানুষ গৃহহীন হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সাও পাওলো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জুইজ দে ফোরা পৌরসভার মেয়র কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, কয়েকজন নিখোঁজ রয়েছে। তবে তাদের সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন