× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:২২ এএম

মাদুরোর মুক্তি চেয়ে জাতিসংঘে আবেদন ভেনেজুয়েলার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:২২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর মুক্তি চেয়েছে কারাকাস। ৩ জানুয়ারির মার্কিন বিশেষায়িত বাহিনী মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর, বিষয়টিকে অবৈধ বলে তীব্র নিন্দা জানিয়েছে কারাকাস। পাশাপাশি অবিলম্বে তাকে মুক্ত করতে জাতিসংঘে আনুষ্ঠানিক আবেদনও করেছে দেশটি। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে দেওয়া ভাষণে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তির দাবি জানান।

মাদক ও অস্ত্র পাচারকারী চক্র পরিচালনার অজুহাতে মাদুরোকে কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে অপহরণ করা হয় এবং বিচারের অপেক্ষায় নিউইয়র্কের একটি কারাগারে স্থানান্তরিত করা হয়। মাদুরো যুক্তরাষ্ট্রের মাদকপাচার-সংক্রান্ত অভিযোগগুলো অস্বীকার করে নিজেকে ‘যুদ্ধবন্দি’ হিসেবে বর্ণনা করেছেন। 

পররাষ্ট্রমন্ত্রী গিল বলেন, গত ৩ জানুয়ারি একটি চরম সংকটময় সন্ধিক্ষণ তৈরি করেছে।’ তিনি মার্কিন বাহিনীর সেই ‘অবৈধ সামরিক অভিযানের’ নিন্দা জানান। ফলে ভেনেজুয়েলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। 

ভেনেজুয়েলা ও পারমাণবিক শক্তিধর যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর প্রযুক্তিগত এবং সামরিক বৈষম্য থাকা সত্ত্বেও গিল বলেন, কারাকাস সেই দেশের সঙ্গে মতপার্থক্য মেটাতে একটি কূটনৈতিক পথ বেছে নিয়েছে।

তিনি আরও জানান, ভেনেজুয়েলা অতীতের ক্ষত স্বীকার, ক্ষমা এবং পুনর্মিলন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। 

এ প্রসঙ্গে তিনি ১৯ ফেব্রুয়ারি আইনসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত একটি নতুন সাধারণ ক্ষমা আইনের কথা উল্লেখ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!